মহানগর পশ্চিম ছাত্রদলে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নতুন কমিটির নেতৃত্বে আলোচনা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। নতুন কমিটি ঘিরে ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় এসেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছিল মো. রবিন খানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছিল আকরাম আহমেদকে। পরবর্তীতে চলতি বছরের ৪ এপ্রিল ইউনিটটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক মাসের মধ্যেই এবার ইউনিটটির কমিটি বিলুপ্ত করা হলো। এর আগে সহসভাপতি সারোয়ার আলম পিয়াস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহকে বহিষ্কার করা হয়।
এদিকে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজন সাবেক কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ,গোলাম মাওলা গোলাপ, সাবেক সিনিয়র সহ-সভাপতি, মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি,আসাদুল ইসলাম মিশন যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ নেছার উদ্দিন রুজেন,সদ্য সাবেক সহ-সভাপতি, ইকবাল হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম দপ্তর সম্পাদক। দায়িত্ব পালনে তারা সক্রিয়তার কারণে নেতাকর্মীদের মাঝে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
এ ছাড়া আলোচনায় রয়েছেন সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মওলা গোলাপ। দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততার কারণে নতুন কমিটি ঘিরে তার নামও আলোচনায় রয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরও যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল সোহেল, সদ্য সাবেক সহসভাপতি কাওসার খান, সৈয়দ নেছার উদ্দিন রুজেন ও কাজী শাওন আলম, সদ্য সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম এবং সদ্য সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার।
তবে আলোচনায় থাকা নেতাদের মধ্যে আকরাম আহমেদ ও গোলাম মওলা গোলাপের নামই তুলনামূলকভাবে বেশি সামনে এসেছে।
এছাড়াও একাধিক নাম নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি পদ নিয়েও ইউনিটের সাবেক নেতাদের কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।
কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতেও নতুন কমিটি ঘোষণার নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। তবে শিগগিরই ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে সংগঠনটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, ক্লিন ইমেজ, রাজপথেও সক্রিয় ভূমিকা রয়েছে- তেমন নেতৃত্বই পদ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে থাকবেন।
ফলে শেষ পর্যন্ত কারা নতুন কমিটির নেতৃত্বে আসছেন, সেটি নির্ভর করছে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের ওপর।

