img

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত গতি দেখান লামিন ইয়ামাল। পেনাল্টি আদায় করেন, দারুণ এক গোলও করে ফেলেন (যদিও বাতিল হয়)। সবশেষে মাতেন জয়ের উদযাপনে। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা তরুণ এ স্প্যানিশের চোখ এখন শিরোপার দিকে।

কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারানোর পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন ইয়ামাল। সেখানে এক লাইনে জানান দেন নিজেদের রোড টু ফাইনালের কথা।

স্পেনের বিস্ময় বালক লেখেন, ‘nuevayol vamos por ti’, যার বাংলা অর্থ, ‘নিউইয়র্ক, আমরা আসছি।’

ফ্রান্সকে হারিয়ে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। ইতিহাসে এটি তাদের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল।

আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে শিরোপার লড়াই। সেখানে স্পেনের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

ফাইনালের আগে ইয়ামালের এক লাইনের বার্তা যেন এমন ‘আমরা আসছি জিততে।’

এই বিভাগের আরও খবর


সর্বশেষ