ব্রাজিল-নরওয়ে মহারণ দেখবেন যেভাবে
হারলেই বিশ্বকাপ থেকে বিদায়—এমন কঠিন সমীকরণের মুখে শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। শেষ আটে কারা যাচ্ছে, তা নির্ধারণ হবে আজ দিবাগত রাতে। নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়াইটি গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
শুধু তাই নয়, ম্যাচটি অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা।
এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

