img

২০২৪ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’।বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন, দক্ষিণী মেগাস্টার কমল হাসান থেকে শুরু করে সুপারস্টার প্রভাস, দীপিকা পাডুকোনের মতো তাবত তারকাখচিত এ সিনেমা হিন্দি ও দক্ষিণী বলয়ের পাশাপাশি আন্তর্জাতিকমহলেও দাপিয়ে ব্যবসা করেছিল। 

তবে সিক্যুয়েল নিয়ে মহাবিপাকে পড়েন নির্মাতারা। কারণ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া ‘কল্কি ২’তে ‘সুমতি’ চরিত্রের হাল কে ধরবেন? এ নিয়ে সন্দিহান প্রযোজক-পরিচালকরা। যদিও  ২০২৫ সালে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু ‘দেশিগার্ল'খ্যাত অভিনেত্রীর মতো হলিউড ফেরত গ্লোবাল আইকনিককে কাস্ট করা কি এতই সহজ? 

অতঃপর ‘কল্কি’ সিক্যুয়েলের জন্য অগত্যা নির্মাতারা আলিয়া ভাটের শরণাপন্ন হন। এবার সেই জল্পনাযজ্ঞে প্রভাস-আলিয়া দুজনেই। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

অতঃপর অভিনেত্রীকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এ মুহূর্তের সব থেকে চর্চিত ‘গ্লোবাল আইকন’ প্রিয়াংকা চোপড়ার। তবে ‘দেশিগার্ল’ নাকি দীপিকাকে ১০ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছিলেন। এবার আলিয়া ভাটেই ভরসা খুঁজে পেলেন ‘কল্কি’ নির্মাতারা!

সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার ঝলক দেখে মুগ্ধ প্রভাস। যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’র ঝলকে তুখোড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন কাপুরবধূ। মারপিটের মারপ্যাঁচে রীতিমতো এমন কাঁপন ধরিয়েছেন যে, আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ খোদ বলিউডের ‘আলফা মেল’রাও। সেই তালিকায় এবার যোগ দিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। সিনেমার ট্রেলার শেয়ার করে নিয়ে আলিয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। 

প্রভাস বলেন ‘আলফা’ সিনেমার ট্রেলার চমৎকার হয়েছে। ভীষণ আশাব্যঞ্জক। শুক্রবার (৩ জুলাই) রিলিজের প্রাক্কালে জন্য আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা। 

পালটা দক্ষিণী তারকাকে ধন্যবাদ জানিয়ে ‘সূর্য’ ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর সেই পরিপ্রেক্ষিতে  সিনেমাপ্রেমীদের ধারণা— ‘কল্কি ২’-তে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন আলিয়া ভাট। 

পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ছয় হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতির চরিত্রে বাজিমাত করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত ‘সুমতি’র চরিত্র। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার ওপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। সুমতির গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার, যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়ে দেন। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় সেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন। পরে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং শুরু করেন তিনি।

এই বিভাগের আরও খবর