img

বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিস্টিয়ান রোমেরো।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেই মাঠে নামতে পারেন এই ডিফেন্ডার। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হলেও দ্রুত সেরে উঠেছেন তিনি।

রোমেরোর ফেরায় আর্জেন্টিনার রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এখন পূর্ণ শক্তির দল নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে।

আগামী ৪ জুলাই রাউন্ড অব সিক্সটিনে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

এই বিভাগের আরও খবর