img

পতৌদি পরিবারের নবাবকন্যা বলিউড অভিনেত্রী সারা আলি খান বরাবরই তার বিন্দাস আন্দাজ এবং ভ্রমণের ছবির জন্য চর্চায় থাকেন। তবে এবার তিনি যা করে দেখালেন, তা দেখে হিংসায় জ্বলে-পুড়ে যাচ্ছেন বিশ্বজুড়ে কোটি কোটি সিনেমাপ্রেমী। তার প্রেমে হাবুডুবু খায় বিশ্বের কোটি কোটি তরুণী। এবার সেই হেনরি ক্যাভিলের পাশে সারা আলি খান। পতৌদির পরিবারের রাজকন্যাকে ঘিরে শোরগোল নেটদুনিয়া।

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ‘রয়্যাল অ্যাসকটে’ আমন্ত্রিত হয়ে বিশ্ববিখ্যাত ‘সুপারম্যান’ ও ‘দ্য উইচার’খ্যাত হলিউড মেগাস্টার হেনরি ক্যাভিলের মুখোমুখি হন অভিনেত্রী। হেনরি ক্যাভিলের সঙ্গে সারার সেই রয়্যাল মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। হলিউড ও বলিউডের এ রয়্যাল কোলাব দেখে নিজেদের উত্তেজনা ধরে রাখতে পারছেন না সারার ভক্ত-অনুরাগীরা।

কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন উইক— গ্লোবাল প্ল্যাটফর্মে সারা আলি খানের উপস্থিতি দিন দিন যেন বাড়ছে। রয়্যাল অ্যাসকটের মতো এক মর্যাদাপূর্ণ ব্রিটিশ রাজকীয় অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা এবং সেখানে হেনরি ক্যাভিলের মতো বিশ্বখ্যাত তারকার সঙ্গে কুশলবিনিময় করা নিশ্চিতভাবেই অভিনেত্রীর ক্যারিয়ার ও জনপ্রিয়তায় এক নতুন পালক যোগ করেছে।

ইংল্যান্ডের বার্কশায়ারে আয়োজিত রয়্যাল অ্যাসকট তার রাজকীয় আভিজাত্য ও কঠোর ‘ড্রেস কোড’-এর জন্য পরিচিত। এ অনুষ্ঠানে সারা আলি খান হাজির হয়েছিলেন একটি অত্যন্ত মার্জিত ও চমৎকার পোশাকে, যার মাথায় ছিল রয়্যাল অ্যাসকটের ঐতিহ্যবাহী মানানসই হ্যাট বা ফাসিনেটর।

অন্যদিকে হলিউডের ‘হার্টথ্রব’ হেনরি ক্যাভিলকে দেখা গেছে থ্রিপিস স্যুট ও ক্লাসিক ডার্বি হ্যাটে। ঠিক যেন এক খাঁটি ব্রিটিশ জেন্টলম্যান। ছবিতে দুজনকে বেশ হাসিমুখে আড্ডা দিতে এবং ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে।

সারা ও হেনরির এ ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হতেই এক্স (টুইটার) এবং ইনস্টাগ্রামে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। হলিউডের অন্যতম সুপুরুষ অভিনেতা হিসেবে পরিচিত হেনরির পাশে সারা আলি খানকে দেখে নেটিজেনরা নানা মন্তব্য করছেন।

এক নেটিজেন লিখেছেন—আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না! বলিউডের সবচেয়ে চনমনে অভিনেত্রী আর হলিউডের সবচেয়ে হ্যান্ডসাম সুপারম্যান একই ফ্রেমে।— এটা সত্যিই এক স্বপ্নের কোলাবরেশন।

অরেক নেটিজেন রসিকতা করে লিখেছেন— সারা, প্লিজ ওর সামনে নিজের সেই বিখ্যাত ‘নমস্তে দর্শক’ শায়রি শুরু করে দিও না! 

অন্য আরেক নেটিজেন লিখেছেন—হেনরিকে সবসময়ের মতোই দারুণ দেখাচ্ছে, আর সারাও এই রাজকীয় লুকে এক্কেবারে পারফেক্ট।

উল্লেখ্য, সারা আলি খানকে শেষবার দেখা গিয়েছিল 'পতি পত্নী অউর ওহ দো' সিনেমায়। আগামীতে আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি স্পাই কমেডিতে দেখা যাবে  অভিনেত্রীকে। সিনেমাটি ধর্মা প্রোডাকশনস ও শিখ এন্টারটেইনমেন্ট প্রযোজনায় আকাশ এ কৌশিকের পরিচালনায় আত্মপ্রকাশ করেছে। খুব দ্রুতই বাবা সাইফ আলি খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন সারা আলি খান।

এই বিভাগের আরও খবর