img

ইরানের সঙ্গে হওয়া সমঝোতার ফলে হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। 

সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, স্থানীয় সময় রোববার (১৪ জুন) বিকেলে ২৮ মিনিটের এক ফোনালাপে ট্রাম্প আরও বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি আবারও সামরিক হামলা শুরু করতে পারেন। অন্যথায়, যুক্তরাষ্ট্র ‘মধ্যপ্রাচ্যের অভিভাবক’ হিসেবে দায়িত্ব নেবে এবং এর বিনিময়ে অঞ্চলের আয়ের এক-পঞ্চমাংশ দাবি করবে।

ট্রাম্প তার আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত এবং পরে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের ফলে ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূলে বদলে গেছে’। 

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের সঙ্গে আরও কোনো আলোচনা করেছেন কি না, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।’

এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে

এই বিভাগের আরও খবর


সর্বশেষ