img

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার প্রায় ৩৮ বছরের দাম্পত্যজীবন। তাদের দাম্পত্যজীবনে দুই সন্তান রয়েছে। তবে তাদের সংসারে মাঝে মধেই শোনা যায় ভাঙনের সুর। মাঝে মধ্যেই এ দম্পতির দাম্পত্যকলহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আসে। প্রকাশ্যে বিস্তর আলোচনা হয়। একটা সময় এও শোনা গিয়েছিল যে, ভাঙছে তাদের সংসার। প্রায় ছাড়াছাড়ি হওয়ার উপক্রম। শেষ পর্যন্ত শোনা যায়, আবার মিটমাট করে নেন তারা। পরে মাঝে মধ্যেই স্বামীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুনীতা আহুজা। তাদের সম্পর্কের এমন দূরত্ব দুই সন্তানের মাঝে কতটা প্রভাব পড়েছে, তা তারকাপত্নীর কথায় ইঙ্গিত পাওয়া যায়। সুনীতা আহুজার সম্পত্তির ভাগীদার কে হবেন? জানালেন গোবিন্দপত্নী নিজেই।

গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। বিয়ের পর একটা লম্বা সময় কেটে গেছে। গোবিন্দের সঙ্গে এক বাড়িতে থাকেন না সুনীতা আহুজা। গোবিন্দ যে বাংলোয় থাকেন, তার উল্টো দিকে চার কামরার ফ্ল্যাটে ছেলেমেয়েকে নিয়ে থাকেন অভিনেতাপত্নী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা স্বামীর প্রতি খানিক ক্ষোভ উগরে তাদের বিয়ের প্রসঙ্গে বলেন, আমি আবার বলছি— গোবিন্দ একজন ভালো ছেলে, ভালো ভাই। কিন্তু স্বামী হিসেবে আমি যা চাই, তা তিনি নন। আমি পার্টি করতে, রেস্তোরাঁয় খেতে যেতে এবং ঘুরতে ভালোবাসি। কিন্তু তিনি পুরো সময় পরিবারকে দেখাশোনা করতেই ব্যস্ত ছিলেন, নিজের জন্য কিছুই উপভোগ করেননি।

সুনীতা দুই ছেলেমেয়ের জন্য নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই করছেন। ছেলে যশবর্ধনকে নিয়ে সুনীতার ইচ্ছা, ছেলে বড় নায়ক হবে। মেয়ে টিনা মাঝে মধ্যে মডেলিং করেন। সম্প্রতি একটি রিয়েলিটি অনুষ্ঠানে দেখা গেছে তাকে। সুনীতার গহনার শখ। বিভিন্ন সময়েই সে কথা ব্যক্ত করেছেন তিনি। দীপাবলিতে বিশাল মস্ত একটি সোনার হার স্বামীর কাছ থেকে উপহার স্বরূপ পান।

এ ছাড়া প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি আছে সুনীতা আহুজার। সেটার গোটাটাই পাবে তার পোষ্য ছোট্ট একটি কুকুর। সম্প্রতি আলোকচিত্রীদের মুখোমুখি হয়ে সে কথাই জানালেন সুনীতা। তার পোষ্যের নাম চিহুয়াহুয়া। সুনীতার এমন কথা শুনে আলোকচিত্রীরা তার আরেক সন্তান ভাগ্নে ক্রুশ্না অভিষেকের কথা মনে করিয়ে দেন। সুনীতা বারবার জানিয়েছেন, ক্রুশ্নাও তার সন্তানের মতো। সে কারণে আলোকচিত্রীর ভাগ্নের প্রসঙ্গ টানেন। তাতেই সুনীতা জবাব দেন, তার ভাগ্নের অনেক রয়েছে। ঈশ্বর তাকে আরও দেবেন। এমনিতেই সর্বক্ষণ রসিকতা করতে পছন্দ করেন সুনীতা। অনুরাগীদের ধারণা, এ কথা তিনি ঠাট্টা করেই বলেছেন।

এই বিভাগের আরও খবর