img

পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও কেনিয়াকে হোয়াইটওয়াশ করার স্মৃতি রয়েছে বাংলাদেশের।  এবার অস্ট্রেলিয়াকেও হোয়াইটওয়াশ করার সুযোগ পাচ্ছে টাইগাররা।

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধী দল। 

আগামীকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সেই ম্যাচের আগে আজ শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকার বলেছেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারা হবে অনেক বড় অর্জন। আমরা যখন সিরিজ জিতেছি, এটাই অনেক বড় একটা অর্জন। এটাই আগে আমাদের অনেক বড়ভাবে উদযাপন করা উচিত ছিল। যদি ৩-০–তে জিততে পারি, এটা আমাদের জন্য আরও অনেক বড় একটা অর্জন হবে। আমাদের সবার লক্ষ্যও থাকবে সেটা, ইতিবাচক ক্রিকেট খেলব।

সোম্য আরও বলেছেন, যেকোনো বিশ্বকাপ শেষ হয়ে গেলে তখন নতুন করে চিন্তা করতে হয়, পরের বিশ্বকাপে কীভাবে যাব, কীভাবে ভালো করা যায়, একটা পরিকল্পনা করা দরকার। মোস্তাফিজ যে কথাগুলো বলেছে, অবশ্যই সঠিক। বড় দল হতে গেলে এগুলো করতেই হবে। আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওভাবে গোনায় ধরা হয় না। আমরাও চাচ্ছি যেন একটা দল হয়ে যেকোনো বড় টুর্নামেন্টে এমন কিছু করতে পারি, যেন দলকে অনেক বড় উচ্চপর্যায়ে নিয়ে যেতে পারি।

পেস বোলারদের প্রশংসায় করে সৌশ্য বলেন, আমার দেখা অন্যতম সেরা পেস বোলিং বিভাগ আছে আমাদের, যেকোনো কন্ডিশনে, যেকোনো দেশেই। যেকোনো দল আমাদের সঙ্গে খেলতে গেলে অবশ্যই আমাদের পেস বোলিং আক্রমণকে নিয়ে চিন্তা করবে। আমরা যদি বাইরেও খেলতে যাই, তখনো তারা চিন্তা করবে যে ফাস্ট বোলিং উইকেট দেবে কি না। পেস বোলিংয়ে এখন আমাদের খুবই ভালো সময় যাচ্ছে।

এই বিভাগের আরও খবর