| 06 May, 2026
বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদদের প্রতি এনসিপির দুই এমপির শ্রদ্ধা নিবেদন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।
বুধবার (৬ মে) বিকালে মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমিতে গিয়ে তারা শ্রদ্ধা জানান। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন ও নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমও উপস্থিত ছিলেন।
প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরই রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

