| 06 May, 2026
আবহাওয়া খারাপ থাকার কারনে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৪টা ৫৫ মিনিট থেকে এ রুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে সাতটি এবং পাটুরিয়া ঘাটে তিনটি ফেরি অবস্থান করছিল। আবহাওয়া স্বাভাবিক হলে সেগুলো পুনরায় চলাচল করবে বলে জানানো হয়েছে।

