| 06 May, 2026
চীনের সিপিপিসিসির চেয়ারম্যান ওয়াং হুনিং এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।
চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি) এর চেয়ারম্যান ওয়াং হুনিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (৬ মে) চীনের রাজধানী বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

