| 29 April, 2026
যুদ্ধে ইরানকে ‘সামরিকভাবে পরাজিত’ করার দাবি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন।
যদিও কথা বলার সময় সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি ট্রাম্প, বরং ‘প্রতিপক্ষ’ বলে সম্বোধন করেছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, আমরা ওই প্রতিপক্ষকে, চার্লস আমার সঙ্গে একমত, পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।
‘কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচার’ শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র একজোট হয়ে লড়বে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

