প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান করেছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
জিয়াউদ্দিন হায়দারের বাড়ি ঝালকাঠি জেলায়। তার এ নিয়োগে জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ডা. জিয়াউদ্দিন হায়দার তার নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তার নিয়োগকে ঝালকাঠি জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, তার এ সাফল্য জেলার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

