| 21 April, 2026
হরমুজ প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখা উচিত: শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে ‘স্বাভাবিক নৌ চলাচল’ বজায় রাখা উচিত।
সোমবার (২০ এপ্রিল) সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন তিনি ।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরান যুদ্ধের কারণে শুরুতে সফরটি পেছানো হলেও, আগামী মে মাসে চীনে ট্রাম্প ও শি—এই দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাকিস্তানের মধ্যস্ততায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে।

