img

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা আবারও আলোচনায়।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েন এই দম্পতি। ‘রাজা শিবাজি’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এমন দৃশ্যের জন্ম হয়, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মঞ্চে কথা বলতে গিয়ে হঠাৎই আবেগ ধরে রাখতে পারেননি রিতেশ দেশমুখ। পাশে দাঁড়িয়ে থাকা জেনেলিয়াও নিজেকে সামলাতে পারেননি। তাদের এই আবেগঘন মুহূর্ত উপস্থিত দর্শকদেরও নাড়া দেয়।

রিতেশ জানান, ‘রাজা শিবাজি’ তার কাছে শুধুই একটি সিনেমা নয়, বরং স্বপ্নের প্রকল্প। ছত্রপতি শিবাজি মহারাজ-এর জীবনকাহিনি পর্দায় তুলে ধরতে তিনি নিজেই পরিচালনা ও চিত্রনাট্যে যুক্ত ছিলেন। বক্তব্যের একপর্যায়ে প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখ-কে স্মরণ করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রিতেশের চোখে পানি আসতেই উপস্থিত দর্শকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এই দৃশ্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝেও গভীর সাড়া ফেলে।   

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের তারকারা—সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মঞ্জরেকর এবং ভাগ্য। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন সালমান খান, যিনি শিবাজির বিশ্বস্ত যোদ্ধা জীবা মহালার চরিত্রে দেখা দেবেন। মারাঠি ও হিন্দি—দুই ভাষায় নির্মিত ‘রাজা শিবাজি’ আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ