img

জাতীয় সংসদের পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আরিফা সুলতানা রুমা। 

আরিফা সুলতানা রুমার বাড়ি পাবনার চাটমোহর পৌর এলাকায়। তিনি পড়ালেখা করেছেন ঢাকার ইডেন মহিলা কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাবি থেকে তিনি আইনে মাস্টার্স সম্পন্ন করেন।

ইডেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিবাহিত ১ সন্তানের জননী। রুমারা ৪ ভাই এবং ২ বোন। বড় ভাই এবার পাবনা-৩ আসনে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। আরেক ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রুমার স্বামী ব্যবসা করেন।

এই বিভাগের আরও খবর