শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধ করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চলাকালে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধ করেছে ইরান। আগামী ২১ এপ্রিল থেকে অনলাইনে চলবে ক্লাস। ঠিক কি কারণে এই সিদ্ধান্ত তা জানায়নি দেশটির সরকার।
ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই আদেশ জারি থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলপর্যায়ের সকল বিভাগ ও গ্রেডের শিক্ষার্থীদের জন্য এই দূরশিক্ষণ বা রিমোট লার্নিং ব্যবস্থা কার্যকর করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব শিক্ষা কার্যক্রম এই ভার্চুয়াল পদ্ধতিতেই চলমান থাকবে।
তবে হঠাৎ কেন এই গণ-স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি। এরআগে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ করেছিল ইরান।

