img

মার্কিন সাংবাদিক ক্যাটলিন ডোর্নবোস ‘ইসলামাবাদ টকস’-এ অংশ নিতে গত শনিবার ইসলামাবাদ পৌঁছেছেন। সফরকালে তিনি পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করেন এবং দেশটির খাবারের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

ডোর্নবোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এফ-৭ সেক্টরের একটি রেস্তোরাঁয় খাওয়া খাবারের ছবি শেয়ার করেন। তার এ পোস্টে পাকিস্তানি নেটিজেনরা দ্রুত সাড়া দেন। একজন ব্যবহারকারী তাকে দেশের শান্তিপূর্ণ পরিবেশের কথাও উল্লেখ করার আহ্বান জানান।

পরে ডোর্নবোস হালুয়ার একটি ছবি পোস্ট করে সেটিকে তার নতুন ‘গিল্টি প্লেজার’ বলে উল্লেখ করেন। অন্য একটি পোস্টে তিনি জানান, পাকিস্তানের সকালের নাশতা তার সবচেয়ে প্রিয় খাবারে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তানিদের আতিথেয়তা তার দেখা সবচেয়ে উষ্ণ ও আন্তরিক অভিজ্ঞতাগুলোর একটি।

এছাড়া তিনি ইসলামাবাদের একটি মনোরম ছবি শেয়ার করে লেখেন, ‘সুন্দর ইসলামাবাদ থেকে শুভ সকাল। এখানে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে পাকিস্তানের মানুষ বেশ উচ্ছ্বসিত’।

এ সময় তাকে সেরেনা হোটেলে শালওয়ার-কামিজ পরিহিত অবস্থায়ও দেখা যায়, যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সমাপ্তির অপেক্ষায় ছিলেন। ডোর্নবোসের এ অভিজ্ঞতা পাকিস্তানের আতিথেয়তা ও উষ্ণতার ইতিবাচক চিত্র তুলে ধরে, যা বৈশ্বিক অঙ্গনে দেশটির একটি ভালো দৃষ্টান্ত উপস্থাপন করে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ