img

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এই বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বা ‘ইসলামাবাদ টকস’ শুরু হলো বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ থেকে ইসলামাবাদে শান্তি আলোচনা শুরু হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মহামান্য জেডি ভ্যান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।’

এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষে পাকিস্তান উভয়পক্ষকে সম্ভাব্য সব প্রকার সহযোগিতা ও মধ্যস্থতা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বৈঠকে শাহবাজ শরীফ পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা নিরসনে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। 

এই বিভাগের আরও খবর