| 09 April, 2026
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে। আজ বৃহস্পতিবার এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ড সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির। কিন্তু জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বিসিবি।
নতুন সূচি অনুসারে সবকটি ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

