img

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে  ইরানের রাজধানী তেহরানে আবারও দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ইরান।  বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে আবার দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে আমরা সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেও শান্তির প্রচেষ্টায় অংশ নিতে পারি।’

সেইসঙ্গে তিনি ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন এবং মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরাইল এই আইন ভঙ্গ করেছে।’

তিনি জানান, ‘গতকাল আমরা দেখেছি ইসরাইল যুদ্ধবিরতি অমান্য করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবাননে শত শত বোমা ফেলেছে।’

বর্তমানে পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম কড়া সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান ও লেবাননে আগ্রাসনের বিরুদ্ধে। 

দেশটি ইতোমধ্যে এই সংঘাতে জড়িত যেকোনো বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। 

এই বিভাগের আরও খবর