img

নতুন দায়িত্বে জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরও মোহাম্মদ রফিক প্রয়োজন হলে ক্রিকেটারদের ব্যাটিং, ফিল্ডিং ও হাই ক্যাচের দিকে নজর দেবেন। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের সঙ্গে খেলোয়াড়ি জীবন থেকেই বন্ধুত্ব থাকার কারণে রফিক আশা করছেন, কোচিংয়ের সময় তাদের সহযোগিতা আরও ফলপ্রসূ হবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রফিক জানিয়েছেন, তিনি শুধুমাত্র বোলিং দেখবেন এমন নয়, ব্যাটিং এবং ফিল্ডিং-সহ সব বিভাগের কাজ করবেন।

তিনি বলেন, ‘যদি ব্যাটিং কোচ চায়, আমি খেলোয়াড়কে ব্যাটিং পরামর্শও দেব। আমি সব বিভাগেই কাজ করব, ঘুরে ঘুরে সব দেখব।’

আশরাফুলের সঙ্গে কোচিং করার বিষয়ে রফিক বলেন, ‘যারা একসাথে খেলেছি, এখন কোচিংয়েও কাজ করলে সুবিধা হবে। কে কোন ডিপার্টমেন্ট দেখাচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেটের সব বিভাগেই প্রত্যেককে শেখানো দরকার। যেমন সৌম্য বাঁহাতি ব্যাটার, সে আমার কাছে টেকনিক নিয়ে আসে, আমি তাকে দেখাই।’

তবে এই দায়িত্ব সহজ হবে না, সে কথাও স্বীকার করেছেন রফিক। তার ভাষ্য, ‘আমার ওপর যে বিশ্বাস রাখা হয়েছে, নিশ্চয়ই আমি কিছু দিতে পারব। যেসব খেলোয়াড়দের সঙ্গে কাজ করব, তাদেরকে ভালোভাবে প্রস্তুত করতে চাই। কাজ মানেই চ্যালেঞ্জ। আমাকে জবটি নিখুঁতভাবে করতে হবে, নয়ত আমাকে রাখবে না। খেলোয়াড়দের কোয়ালিটি, তারা কী চাচ্ছে এবং আমি কী চাচ্ছি—সব কিছু মিলিয়ে কাজ হবে।’

এই বিভাগের আরও খবর