img

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনীভূত হচ্ছে নতুন উত্তেজনার মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে 'গ্রাউন্ড অপারেশন' বা স্থল অভিযানের পরিকল্পনা করছেন, ঠিক তখনই এক বিস্ফোরক ঘোষণা দিল রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ আধা-সামরিক বাহিনী। চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত এই যোদ্ধারা জানিয়েছে, আমেরিকা যদি ইরানে স্থল সৈন্য পাঠায়, তবে তারা তেহরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। খবর এনডিটিভির।

এই ঘোষণা যুদ্ধের সমীকরণে কী ধরনের পরিবর্তন আনতে পারে, তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস মারফি সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি ইরানে স্থল অভিযান শুরু করে, তবে শত শত আমেরিকান সৈন্যের প্রাণহানি হতে পারে। বিশেষ করে যদি চেচেন যোদ্ধাদের মতো অভিজ্ঞ ও দুর্ধর্ষ বাহিনী ইরানের সঙ্গে হাত মেলায়, তবে এই যুদ্ধ আমেরিকার জন্য এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারে।

রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক থাকলেও, চেচেন যোদ্ধাদের সরাসরি মোতায়েন নিয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে এই সম্ভাব্য জোট মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে স্থল সৈন্য পাঠানোর ইঙ্গিত দিয়েছেন, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই পরিস্থিতিতেই চেচেন নেতা রমজান কাদিরভপন্থি বাহিনী ইরানের হয়ে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছে।

 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ