img

ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করবে না। এখন থেকে সেসব দেশের জ্বালানি তেল নিজেদেরকে সরবরাহ করার পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে না। ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ। এখন নিজেদের তেল নিজেরাই জোগাড় করো!’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে গ্যালনপ্রতি ৪ ডলারের বেশি হয়েছে। গুরুত্বপূর্ণ এ নৌপথ বন্ধ রাখায় ইউরোপীয় দেশসহ বিশ্বের অন্যান্য দেশেও জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ তীব্র রূপ ধারণ করার পরই ট্রাম্প মিত্র দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা যদি সাহায্য না করে, তাহলে নিজেদের জন্য নিজেরাই লড়াই করতে শিখতে হবে।

অন্যদিকে ট্রাম্প ফ্রান্সেরও সমালোচনা করেন। অভিযোগ করে তিনি বলেন যে, ফ্রান্স ইসরাইলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বহনকারী বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর কার্যালয় থেকে এর জবাবে জানানো হয়, তাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট ছিল এবং তারা নিজেদের অবস্থানেই থাকবে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ