img

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। দফায় দফায় হামলায় ওয়াশিংটন ও তেল আবিবকে বেসামাল করে দিয়েছে দেশটি। 

একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অনবরত হামলা চালাচ্ছে তেহরান। পাশাপাশি বন্ধ করে দিয়েছে বিশ্বের জ্বালানি করিডোরখ্যাত হরমুজ প্রণালি, যে সমুদ্রপথে পৃথিবীতে মোট ব্যবহৃত তেলের ২০ শতাংশ পরিবাহিত হয়। এতে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেলের বাজারে আগুন লেগে গেছে। এ কারণে সমুদ্রপথটি উন্মুক্ত করতে ইউরোপসহ বিভিন্ন মিত্র দেশ, এমনকি চিরশত্রু  চীনেরও সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ দাবি সাফ নাকোচ করে দিয়েছে ইউরোপের আরেক দেশ পোল্যান্ড।

দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক জানিয়েছেন, পোল্যান্ড ইরান যুদ্ধে অংশগ্রহণের জন্য কোনো সৈন্য পাঠাবে না। ট্রাম্প হরমুজ প্রণালি নিরাপদ করতে মিত্রদের নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানানোর পর তিনি এ ঘোষণা দিলেন।

সরকারি এক বৈঠকের আগে তুস্ক বলেন, পোল্যান্ডের সরকার ‘ইরানে কোনো অভিযানের পরিকল্পনা করছে না এবং এটি আমাদের মিত্রদের মনেও কোনো সন্দেহের উদ্রেক করে না।’

তিনি আরও স্পষ্ট করেন যে, এই সিদ্ধান্তের আওতায় পোল্যান্ডের স্থল, বিমান এবং নৌবাহিনী অন্তর্ভুক্ত রয়েছে, যে বাহিনীগুলোকে ইউক্রেন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে বর্তমানে আরও শক্তিশালী করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর