img

একের পর এক মধ্যপ্রাচ্যের তিন দেশে হামলা চালিয়েছে ইরান।  দেশগুলি হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত।

শনিবার দেশটির নৌবাহিনী এসব হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) নৌ প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।

আবুধাবির আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আলিরেজা তাংসিরি। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাংক ছিল ওই হামলার লক্ষ্যবস্তু।

এই বিভাগের আরও খবর