img

ইরান সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ‘পুতুল শক্তির’ ওপর নির্ভর না করার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি এই অঞ্চলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘ভণ্ডামি ও বহুত্ববাদের’ বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

জেনারেল শেকারচি তার বিবৃতিতে দাবি করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিতে সক্ষম নয়। চলমান যুদ্ধে ইরানের যে অবকাঠামোগত বা বস্তুগত ক্ষতি হয়েছে, তা ইরান নিজ সক্ষমতায় পুনর্গঠন করতে পারবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তবে তার মতে, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক ভাবমূর্তি ও মর্যাদার হানি হয়েছে, তা আর কখনোই ফিরে পাওয়া বা মেরামত করা সম্ভব হবে না।

বিবৃতিতে ইরানের এই শীর্ষ সেনা কর্মকর্তা মধ্যপ্রাচ্যে তাদের সাম্প্রতিক বিভিন্ন সামরিক বিজয়ের দাবি পুনর্ব্যক্ত করেন। তবে মার্কিন কর্মকর্তারা শুরু থেকেই ইরানের এই ধরণের সাফল্যের দাবিকে নাকচ করে আসছেন। মূলত আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত হয়ে একটি স্বাধীন নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বান জানানোর লক্ষ্যেই তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর