img

ইরানের সামরিক বাহিনী বুধবার (১০ মার্চ) ঘোষণা দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে, বিশেষ করে ব্যাংকগুলোতে হামলা চালাবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।’

এই বিবৃতিতে অঞ্চলজুড়ে সাধারণ মানুষকে ব্যাংকের এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা তেহরানের একটি ব্যাংকে আঘাত হানে। এতে বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

এই বিভাগের আরও খবর