img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আবু জাফর মো. (এ জেড এম)জাহিদ হোসেন। দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসন থেকে জয় পেয়েছেন এ চিকিৎসক। প্রথমবার সংসদ সদস্য হয়েই পেয়েছেন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। এখানে শপথ নিয়েছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রিরা। এই মঞ্চে যারা দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন তাদের অন্যতম ডা. জাহিদ।

ছাত্রজীবনেই জাতীয়তাবাদী রাজনীতিতে নাম লেখানো ডা. জাহিদ দীর্ঘদিন সরকারি চাকরি করলেও ছিলেন চিকিৎসক নেতা। একাধারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।সবেচেয়ে বড় যে দায়িত্ব তার কাঁধে উঠেছিল তা ছিল সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের ভার।

এই বিভাগের আরও খবর