বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ কারিনা-হৃতিক
বলিউডের একসময়ের জনপ্রিয় আলোচিত জুটি ছিলেন অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী কারিনা কাপুর। অনেক সিনেমায় জুটি হয়ে একসঙ্গে কাজ করেছেন তারা। সেই সূত্রে সেই সময় অনেকেরই ধারণা ছিল— তারা বুঝি সম্পর্কে রয়েছেন। এমনকি তাদের নাকি ঘনিষ্ঠ অবস্থায় কোনো এক বিমানে দেখা গিয়েছিল। সেই খবর ছাপা হয় একটি নামকরা ম্যাগাজিনে। সেই খবর প্রকাশ্যে আসার পর হৃতিকের বাবা রাকেশ রোশনের যে প্রতিক্রিয়া ছিল, তা বলার অপেক্ষা রাখে না?
বলিপাড়ায় নায়ক-নায়িকাদের প্রেম নতুন কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে অভিনেতারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। আবার কিছু ক্ষেত্রে তারা অস্বীকার করেন। এবার জানা গেছে, বিয়ের আগে কারিনা কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন হৃতিক রোশন। কী ঘটেছিল সেদিন বিমানে?
সম্প্রতি এত বছর পরও সেই আলোচনা এখনো অনেকেই করে থাকেন। সেই সময়ে রাকেশ রোশন বলেছিলেন, যিনি এ খবর লিখেছিলেন, তিনি জানতেন না লন্ডনে একটি সিনেমার শুটিং করার জন্য গিয়েছিলেন হৃতিক ও কারিনা কাপুর। সেই শুটিংয়ে আমিও সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। সুতরাং পুরো খবরটাই যে ভুয়া তা এর থেকেই প্রমাণিত হয় বলে জানান এ পরিচালক।
এ বিষয়ে সেই খবরের ভিত্তিতে সেদিন হৃতিক রোশন বলেছিলেন, তার স্ত্রী ও পরিবারের সবাই তাকে অত্যন্ত বিশ্বাস করেন। তাই এসব ভুয়া খবরকে কোনো গুরুত্ব দেন না। বরং সেই সময়ে কারিনার জন্য খারাপ লাগার কথা জানিয়েছিলেন হৃতিক রোশন।

