img

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও উপাসনা দম্পতি একটা সময় সন্তান নিতেই চাননি। এভাবে কেটে গেছে বিয়ের ১০ বছর। এরপর তারা কন্যাসন্তানের বাবা-মা হন। মেয়ের নাম রাখেন ক্লিন কারা কোনিডেলা। মেয়ের দুই বছর বয়স হতে না হতেই আবার সুখবর দিলেন এ দম্পতি। তবে এবার জোড়া সুখবর— এক কন্যা ও এক পুত্রসন্তানের জন্ম দিলেন উপাসনা। যদিও মাসকয়েক আগেই জানা গিয়েছিল দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রাম চরণ। পরিবারের যমজ সন্তানের আগমণের সুখবর জানিয়ে দিলেন দাদু চিরঞ্জীবী। তিনি জানান, মা ও দুই সন্তানই ভালো আছে।

তবে দ্বিতীয়বার সন্তান আগমনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এ দম্পতি। মাসখানেক আগে উপাসনা একটি পোস্টে যমজ সন্তান আগমনের ইঙ্গিত দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন—এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। খুব শিগগির নতুন একটা শুরু করতে চলেছি। সন্তানজন্মের পর কাজ থেকে কিছু দিনের জন্য বিরতি নেবেন রাম চরণ।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ